শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করতে পাঠিয়েছেন: সাকিব

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৫, শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১৪ পৌষ ১৪৩০

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন, আমি আপনাদের সেবা করতে এসেছি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সাকিব বলেন, আমি আপনাদের কাছ থেকে নৌকায় শতভাগ ভোট দেওয়ার ওয়াদা নিতে এসেছি। আশা করি, ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নেই।

কছুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আবু নাসের বাবলু, কছুন্দি ইউনিয়নের চেয়ারম্যান আবু কাশেক মোল্যা প্রমুখ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও