বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ কবে, কখন, কোথায়

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১২, রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯ পৌষ ১৪৩০

জয় দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ওয়ানডেতে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে কিউইদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে এখন পালা টি-টোয়েন্টি সিরিজের। শেষ ওয়ানডেতে জয় পাওয়ায় টি-টোয়েন্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা টাইগাররা সমর্থকরা। তবে শীতের রাতে ওয়ানডে ম্যাচগুলো দেখতে না পারলেও টি-টোয়েন্টির ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন হতে যাচ্ছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক সময়ে এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আরেক সময়ে। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সকাল ছয়টায়। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের গল্পটা শুধুই হতাশার। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের ১টিতেও জিততে পারেনি বাংলাদেশ। এখন দেখার বিষয় ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কি হতাশার সেই গল্পটা বদলাতে পারবেন নাজমুল-লিটনরা?

দেখে নিন টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, নেপিয়ার, দুপুর ১২.১০ মিনিট

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, দুপুর ১২.১০ মিনিট

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, সকাল ৬টা

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও