ভোট দিলে অনেকবার হাত মিলাতে পারবা : সাকিব

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৭, রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯ পৌষ ১৪৩০

বিশ্বসেরা অলরাউন্ডার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ভোট দিলে অনেকবার হাত মিলাতে পারবা। তবে ভোট না দিলে তো সেলফি তুলে লাভ নাই।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের রামনগর বাজার এলাকায় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভায় সামনের দিকে থাকা কিশোর ও তরুণেরা সেলফি তুলতে আসলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাত বহু মেলানো যাবে, সেলফি তোলা যাবে। তোমাদের বাবা-মাকে বলো আমাকে ভোট দিতে। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি বিজয়ী হলে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে দেখা করব।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের রামনগর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন তিনি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও