রিজার্ভ বাড়াতে এবার বিশ্ব ব্যাংকের বাড়তি বাজেট সহায়তায় নজর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৯, শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮ পৌষ ১৪৩০

ডলার সঙ্কট ও রিজার্ভ ক্ষয়ের চাপ কমাতে বিশ্ব ব্যাংকের কাছে বাড়তি ২৫ কোটি ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থাটির কাছে মোট ৫০ কোটি ডলার ঋণ চেয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।  

অর্থনীতির ধীরগতি কাটানোর মাধ্যমে স্থিতিশীলতা রক্ষা এবং বৈদেশিক মুদ্রার স্থিতি শক্তিশালী রাখতে ‘সেকেন্ড রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ প্রকল্পের আওতায় এ ঋণ চাওয়া হয়েছে।

বিশ্ব ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদনের পর চলতি অর্থবছরের মধ্যে এ নিয়ে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত চুক্তি হবে বলে প্রত্যাশা কর্মকর্তাদের।

এ বিষয়ে বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন এ মাহবুব গণমাধ্যমকে বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য সেকেন্ড রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রকল্পের অনুমোদন বিশ্ব ব্যাংক বোর্ডে বিবেচনার কথা রয়েছে। আশা করা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে চলতি অর্থবছরের মধ্যে চুড়ান্ত চুক্তি হতে পারে বলেও জানান তিনি।

ইআরডি সূত্র জানায়, অর্থ বিভাগের পরামর্শ অনুযায়ী চলতি মাসের প্রথম দিকে বিশ্ব ব্যাংকের কাছে ওই প্রকল্পের বিপরীতে মোট ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাজেট সহায়তার অংশ হিসেবে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (সাবপ্রোগ্রাম-১) এর আওতায় ৪০ কোটি ডলার দিয়েছে। এ অর্থ ইতোমধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন