আলফা ইসলামী লাইফকে ৭ লাখ টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১১:১৪, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে কোম্পানিকে যথাযথভাবে বীমা আইন পরিপালনের জন্য সতর্ক করা হয়েছে।

জরিমানার টাকা আগামী ১০ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের হিসাবে জমা দিতে বলা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) কর্তৃপক্ষের পরিচালক (আইন) উপসচিব মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে বিষয়টি জানা গেছে। আইডিআরএ’র একটি সূত্রও কালবেলাকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।

আইডিআরএ’র স্মারকে বলা হয়েছে, ২০২২ সালের বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য গত ২৪ জানুয়ারি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে আইডিআরএ। পরিদর্শনকালে বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবি পলিসি সংখ্যা ৪৬টি; যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ছাপ্পান্ন লাখ তেইশ হাজার আটশত ষোল টাকা।

উক্ত বীমাকারীর ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ সাতাশ লাখ উনত্রিন হাজার চারশত ষোলো টাকা। মৃত্যু দাবি রেজিস্টারের সাথে বার্ষিক প্রতিবেদনে উল্লিখিত টাকার মধ্যে আটাশ লাখ চুরানব্বই হাজার চারশত টাকার গরমিল রয়েছে। ফলে বীমাকারী কর্তৃক দাখিলকৃত বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বীমা আইন ২০১০ এর ধারা ১০১ মোতাবেক দুই লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

স্মারকে আইডিআরএ আরও জানায়, পরিদর্শনকালে বীমাকারী আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সমর্পণ দাবি/প্রত্যর্পণ মূল্য বাবদ পরিশোধিত পলিসির বিস্তারিত যাচাই করে দেখা যায়, ২০২১ সালের ইস্যুকৃত ১০৬টি পলিসি ও ২০২২ সালের ইস্যুকৃত ৬৭টি পলিসির ক্ষেত্রে পলিসি গ্রহণের ২ বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পন দাবি/প্রত্যর্পণ মূল্য বাবদ মোট তিন কোটি ঊনত্রিশ লাখ পাঁচ হাজার ছয়শত বাহাত্তর টাকা পরিশোধ করেছে। কিন্তু বীমা আইন ২০১০ এর ধারা ৮৮ ও ৮৯ ধারা মোতাবেক লাইফ বীমা পলিসিসমূহ অন্যূন ২ বছর পর্যন্ত বলবৎ থাকলে তার প্রত্যর্পন মূল্য অর্জন করবে। এ ক্ষেত্রে বীমা আইন, ২০১০-এর ধারা ৮৮-এর নির্দেশ পরিপালনে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ উক্ত আইনের ১৩০ ধারা মোতাবেক পাঁচ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

আইডিআরএ বলছে, আলফা লাইফের ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের আমাদি পলিসির হার যথাক্রমে ১৪%, ৮৫%, ৭৭% এবং ৬৪% যা অত্যধিক। এজন্য ভবিষ্যতে পলিসি তামাদির হার কমিয়ে আনার জন্য সতর্কও করা হয়।

এছাড়া কোম্পানিটি রেজিস্টার (পলিসি ও নারী) সংরক্ষণ প্রবিধানমালা, ২০১৭ এর প্রবিধি ৩ অনুসারে লাইফ বীমা পলিসি (মৃত্যুদাবি, সমর্পন দাবি, পরিশোধিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি) সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করছে না বলেও আইডিআরএর পরিদর্শনে উঠে এসেছে। এই অবস্থায় রেজিস্টার যথাযথভাবে লিপিবন্ধ ও সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

জরিমানার বিষয়ে আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরে আলম সিদ্দিকী অভি কালবেলাকে বলেন, ২০২২ সালের বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত যে জরিমানা করা হয়েছে তা ঠিক আছে তারা এটা করতে পারে। কিন্তু আমাদেরও কিছু দাবি আছে। আমরা আগামীকাল আইডিআরএতে এই জরিমানার বিরুদ্ধে আপিল করব।

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন