টানা চার মাস প্রবাসী আয়ের শীর্ষে যুক্তরাষ্ট্র

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:২০, বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১
ছবি- সংগ্রহীত
ছবি- সংগ্রহীত

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয়ে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রেরণ বেড়ে গিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রবাসী আয় প্রেরণকারী দেশ হিসেবে টানা চার মাস ধরে শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে, যা ছিল ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই মাসে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যার থেকে এসেছে ৩৭ কোটি ৮৫ লাখ ডলার এবং সৌদি আরব তৃতীয় অবস্থানে নেমে এসেছে, সেখান থেকে এসেছে ২৯ কোটি ডলার।

অধিক রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দশ দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, যুক্তরাজ্য, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছিল ২৯ কোটি ৩৪ লাখ ডলার, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ডলারে। অক্টোবরে তা আরও বেড়ে ৫০ কোটি ডলারে পৌঁছায়, এবং নভেম্বরে দাঁড়ায় ৫১ কোটি ১৯ লাখ ডলারে। ডিসেম্বর মাসে আসে ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা আগের মাস নভেম্বরের চেয়ে ৫ কোটি ৩১ লাখ ডলার বেশি।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে বাংলাদেশে মোট ১,৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১,০৮০ কোটি ডলার। এই সময়ের মধ্যে রেমিট্যান্স বৃদ্ধি পেয়ে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার হয়েছে।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের চলতি ৬ মাসে মাসিক রেমিট্যান্সের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেমন জুলাইয়ে ছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বর মাসে ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন