ভোটারদের কেন্দ্রে আনাই মূল চ্যালেঞ্জ: সাকিব

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৫, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩ পৌষ ১৪৩০

ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকেসহ এই আসনের অন্যান্য প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এসময় সাকিব বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটাররা যাকে পছন্দ করবে, তারই এখানে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে বেশিসংখ্যক ভোটার উপস্থিত করাই মূল চ্যালেঞ্জ।

আগামী ৭ জানুয়ারি সবাইকে কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সাকিব বলেন, বিজয়ী হতে পারলে মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো। মাগুরা থেকে এতো কিছু পেয়েছি, আর পাওয়ার কিছু নেই। মাগুরার মানুষের জন্য যদি কিছু দিতে পারি, তাহলে খুব ভালো লাগবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও