কৃষিঋণ: বিতরণের চেয়ে প্রায় দ্বিগুণ আদায়

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:২২, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো
  • এক মাসে বিতরণ বেড়েছে ৫০০ কোটি
  • আদায় বেড়েছে সাড়ে ৮০০ কোটি
  • স্থিতি কমেছে ৮৯৫ কোটি

সংকোচনমূখী মুদ্রানীতিসহ বিভিন্ন কারণে কমছিল কৃষি ঋণ বিতরণ। অবশেষে তা বাড়তে শুরু করেছে। এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ৫০০ কোটি টাকারও বেশি। আদায় বেড়েছে সাড়ে ৮০০ কোটিরও বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্যাংকগুলো কৃষিখাতে ঋণ বিতরণ করেছে ২ হাজার ৫৮৭ কোটি টাকা। তার আগের মাস আগস্টে ব্যাংকগুলো বিতরণ করেছিল ২ হাজার ৮০ কোটি টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ৫০৭ কোটি টাকা। তবে গত বছরের একই সময়ের তুলনায় কৃষিঋণ বিতরণ ব্যাপক কমেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই খাতে ঋণ বিতরণ ছিল ৩ হাজার ৫১৬ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ কমেছে ৯২৯ কোটি টাকা। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করেছে ৬ হাজার ৪৫৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় বিতরণ করা হয়েছিল ৮ হাজার ৮২৪ কোটি টাকা। সে হিসেবে বিতরণ কমেছে ২ হাজার ৩৬৬ কোটি টাকা।

কৃষিঋণ বিতরণের পাশাপাশি বেড়েছে আদায়ও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্যাংকগুলো কৃষকদের কাছ থেকে বিতরণকৃত ঋণ আদায় করেছে ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। তার আগের মাসে আদায় ছিল ২ হাজার ৯১১ কোটি টাকা। সে হিসেবে আদায় বেড়েছে ৮৫৩ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ১ হাজার কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে কৃষকদের কাছথেকে ব্যাংকগুলো বিতরণকৃত ঋণ আদায় করেছিল ২ হাজার ৭৬৩ কোটি টাকা। এছাড়াও চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) ব্যাংকগুলো আদায়  ৯ হাজার ২০৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় আদায় ছিল ৮ হাজার ১৪ কোটি টাকা। সে হিসেবে আদায় বেড়েছে ১ হাজার ১৯৫ কোটি টাকা।

গত ৩০ আগস্ট কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে যা প্রায় সাড়ে ৮ শতাংশ বেশি। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১২ হাজার ৬১৫ কোটি টাকা, বেসরকারি এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ২৫ হাজার ৩৮৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্ক (শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কন্ট্রাক্ট ফার্মিং, দলবদ্ধ ঋণ বিতরণ) এবং ব্যাংক-এমএফআই লিংকেজ ব্যবহার করতে পারবে। তবে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ৫০ শতাংশ বিতরণ করতে হবে। মোট লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ শস্য ও ফসল খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ১৫ শতাংশ প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে কৃষি খাতে মোট বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ কোটি টাকা। গত আগস্ট মাসে স্থিতি ছিল ৫৫ হাজার ৮২২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এই খাতে বিতরণকৃত ঋণের স্থিতি কমেছে ৮৯৫ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে বিতরণকৃত ঋণের স্থিতি বেড়েছে ৭৬৩ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে এই খাতে বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৫৪ হাজার ১১৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের কৃষি নীতিমালা অনুযায়ী, ফসলের মৌসুমের ভিত্তিতে সারাবছর সমান হারে কৃষিঋণ দেওয়ার নির্দেশ রয়েছে। এরপরেও ঋণ বিতরণে পিছিয়ে রয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে মোট ঋণের মধ্যে ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।

অপরদিকে কম সুদে কৃষকদের হাতে ঋণ পৌঁছাতে এবার ক্ষুদ্র ঋণদাতা সংস্থার (এমএফআই) ওপর বেসরকারি ব্যাংকের নির্ভরশীলতা আরও কমিয়ে আনা হচ্ছে। এ জন্য ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ৫০ শতাংশ কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক, যা এতদিন ছিল ৩০ শতাংশ। এ ছাড়া কৃষিঋণের কত অংশ কোন খাতে দিতে হবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সবশেষ প্রণীত কৃষি ঋণ নীতিমালায় বলা হয়, ভবনের ছাদে বিভিন্ন কৃষি কাজ করা একটি নতুন ধারণা। বর্তমানে শহরাঞ্চলে যা বৃদ্ধি পাচ্ছে। মূলত বাড়ির ছাদে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফুল, ফল ও শাক-সবজির যে বাগান গড়ে তোলা হয় তা ছাদবাগান হিসেবে পরিচিত।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন