বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন রোহিত-শামি

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৫৮, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩০ অগ্রহায়ণ ১৪৩০

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের ২৪ দিন পর মুখ খুলেছেন। সোস্যাল মিডিয়ায় এক ভিডিও-বার্তায় নিজের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তিনি জানিয়েছেন, ফাইনালে হারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল তাদের।

রোহিতের ভাষ্য, বিশ্বকাপের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম না, কী করব। তাই ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু সমর্থকরা আমার কাছে এসেছেন, তারা আমার পাশে ছিলেন। পুরো বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি, সেটার প্রশংসা করেছেন। খারাপ লাগছিল সমর্থকদের জন্য। তারা সবসময় পাশে ছিলেন, স্বপ্ন দেখছিলেন আমরা কাপ জিতব।

সমর্থকদের আচরণে অভিভূত রোহিতের দাবি, ক্রিকেটারদের ওপর কী ধরনের চাপ থাকে, সেটা সমর্থকদের বুঝতে হয়। আমরা সৌভাগ্যবান যে, এমন হারের পর সমর্থকরা রাগ-ক্ষোভ কিছুই দেখাননি। বরং ভালোবাসা জানিয়েছেন। খুব ভালো লেগেছে এটা দেখে। আমরা আবার নতুন করে শুরু করব। আবার ট্রফি জয়ের জন্য ঝাঁপাব।

তার কথায়, ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছি। আমার কাছে ওটাই আসল বিশ্বকাপ। এতো বছর ধরে পরিশ্রম করছিলাম শুধু এই বিশ্বকাপটা জেতার জন্য। শেষ পর্যন্ত এমন ফল হলে হতাশ তো লাগবেই। এতো বছর ধরে যে স্বপ্নটা দেখেছিলাম, সেটা সত্যি হলো না।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও