ডিসেম্বরে ব্যাংকের সুদের হার সাড়ে ১১ শতাংশ

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:১৭, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলার অংশ হিসেবে গত জুলাই থেকে ব্যাংকঋণে সুদহারের ওপর সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে প্রতি মাসেই স্মার্ট সুদহার বেঁধে দেয় আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা করা রেটের সঙ্গে বেঞ্চমার্ক পদ্ধতিতে মার্জিন যোগ করে নির্ধারিত হয় বর্তমানে সুদের হার। ব্যাংক খাতে তারল্য সংকট থাকায় সরকারের ট্রেজারি বিলের সুদহারও বাড়ছে, যার প্রভাব পড়ছে ব্যাংকঋণের ক্ষেত্রেও।

ধারাবাহিকভাবে বাড়তে থাকা ব্যাংকঋণের সুদহার ডিসেম্বরের জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ, যা গত ৪০ মাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

গত জুলাই থেকে ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের সবশেষ ৬ মাসের গড়ের ওপর ভিত্তি করে পরবর্তী মাসের স্মার্ট রেট ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গত ৬ মাসের (জুন-নভেম্বর) ট্রেজারি বিলের গড় সুদের ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ব্যাংকের স্মার্ট সুদের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। সেই সঙ্গে বেঞ্চমার্ক পদ্ধতিতে মার্জিন যোগ হবে ৩ দশমিক ৭৫ শতাংশ। এই দুই সুদহারের যোগফল মিলে গ্রাহক পর্যায়ে ব্যাংকের সুদের হার হবে ১১ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, নভেম্বরে স্মার্ট সুদের হার ১০ দশমিক শূন্য ৯ শতাংশ। নভেম্বরসহ গত ৬ মাসের গড় হিসাবে সুদের হার দাঁড়ায় ৭ দশমিক ৭২ শতাংশ। সেই সঙ্গে গ্রাহক পর্যায়ে মার্জিন হিসেবে ৩ দশমিক ৭৫ শতাংশ যোগ করে গড় ডিসেম্বরে সুদ হতে যাচ্ছে ১১ দশমিক ৪৭ শতাংশ, যা ২০২০ সালের এপ্রিল মাসের পরে সর্বোচ্চ সুদের হারের রেকর্ড। নভেম্বরে স্মার্ট সুদের হার ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর এখন কোনো বিকল্প দেখছি না। ব্যাংকঋণের সুদহার বাড়লে আগের চেয়ে কম ঋণ গ্রহণ করবে মানুষ। পক্ষান্তরে যাদের কাছে টাকা রয়েছে বেশি মুনাফা পাওয়ার আশায় তারা ব্যাংকে টাকা রাখবে। এতে ধীরে ধীরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সুদের হার পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার বিদ্যমান শতকরা ৯ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ এবং করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ডিসেম্বর থেকে সুদের হার বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে সুদের হার ১১ দশমিক ৪৭ শতাংশ, যা নভেম্বরে ছিল ১১ দশমিক ১৮ শতাংশ। অক্টোবরে গ্রাহক পর্যায়ে সুদের হার ছিল ১০ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ১০ দশমিক ৭০ শতাংশ, আগস্টে ১০ দশমিক ১৪ শতাংশ এবং জুন ও জুলাই মাসে একই হারে তথা ১০ দশমিক ১০ শতাংশ হারে ঋণ বিতরণ করে ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘স্মার্ট পদ্ধতিতে সুদের হার হঠাৎ করে বৃদ্ধি বা হ্রাস পায় না। ৬ মাসের গড় ভিত্তিতে সুদহার ঠিক করে তার সঙ্গে মার্জিন ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যা ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে নির্ধারণ করে।’
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন