টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত সংস্কার করা হচ্ছে: গভর্নর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৯, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

টাকা না ছাপিয়ে ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে আর্থিক খাতের সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নরের কথায়, এটা সফল হলে মূল্যস্ফীতি কমে আসবে। মানুষের ক্ষোভ ও কষ্ট কমে এলে এটা হবে বড় অর্জন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রথম আলো আয়োজিত ‘ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

এসময় ব্যাংক খাতের সংস্কারের জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বেশ কিছু ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন।

গভর্নর বলেন, পরিস্থিতির উন্নতির জন্য ১০ থেকে ১১টি দুর্বল ব্যাংক নিয়মিত তদারকির আওতায় আনা হয়েছে। এসব ব্যাংক প্রতিদিন ২০টি বিষয়ে বাংলাদেশ ব্যাংককে জানায়।

তিনি বলেন, ‘এসব পদক্ষেপ নেওয়ার পর ব্যাংকগুলোতে আমানত ৮০০ কোটি টাকা বেড়েছে। এটা বড় স্বস্তির একটি বিষয়। টাকার সংকট কেটে গেলে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব।’

যেভাবে ডলারের বাজার চলছে, এভাবে চললে বাজারে আর অস্থিরতা থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, এই প্রথমবারের মতো প্রবাসী আয়ে ডলারে যে দাম পাওয়া যাচ্ছে, খোলাবাজারে ডলারের দাম তার চেয়ে কম। ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে।

আহসান এইচ মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি কমানো আমার প্রধান দায়িত্ব। এটা কমাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুদ্রানীতি ইতিমধ্যে কঠোর আছে, আরও কঠোর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে সাময়িক অসুবিধা হলেও মুদ্রাস্ফীতি কমে আসবে এবং এর ফলে সামগ্রিক অর্থনীতি লাভবান হবে।’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন