ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে: গভর্নর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৯, বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই-একদিনের মধ্যে তা ভেঙে দেয়া হবে। বুধবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

আহসান এইচ মনসুর বলেন, বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহযোগিতায় ছোট আকারে বোর্ড গঠন করে দেয়া হবে।

গভর্নর বলেন, সেখানে স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তীতে পুরোনো পরিচালকরা দুই শতাংশ শেয়ার নিয়ে আসতে পারলে তাদের বোর্ডে জায়গা দেয়া হবে।

গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যতম আলোচিত বিষয় ইসলামী ব্যাংকের মালিকানা।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে বেনামে আলোচিত গ্রুপটি ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংক থেকে এস আলমের নেওয়া সব ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের শেয়ার সরকারের জিম্মায় থাকবে।

কী পরিমাণ শেয়ার আছে তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, তাদের নামে থাকা শেয়ার বের করার সহজ হবে। তবে বেনামে থাকা শেয়ার বের করতে কিছুটা সময় লাগবে।

এস আলমের লুট করা টাকা উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক), আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ ও সিআইডি একসঙ্গে কাজ করবে বলেও জানান গভর্নর।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন