সাকিবপত্নী শিশিরের আবেগঘন পোস্ট

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৩, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০

বিশেষ একটি দিনে বিয়ের পিড়িতে বসেন দেশসেরা এই ক্রিকেটার সাকিব আল হাসান। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন তিনি।

সে সময়ে সাকিবের বিয়ে দেশজুড়ে আলোড়ন তুলেছিল। কেননা, ম্যাজিক তারিখেই (১২-১২-১২) হঠাৎ করে বিয়ের পিড়িতে বসেন সাকিব-শিশির। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে তাদের বিয়ের আয়োজন করা হয়।

২০১০ সালে ইংল্যান্ডে ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ২৩ বছর বয়সী শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়। এবার দেখতে দেখতে পেরিয়ে গেছে তাদের বিয়ের ১১ বছর। সাকিব-শিশিরের সংসার এক যুগে পদার্পণ করেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজেদের বিবাহবার্ষিকীতে সোস্যাল মিডিয়ায় আবেগঘন এক পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।

পোস্টে শিশির লেখেন, এক সঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগতটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি।

তিনি লেখেন, আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষদিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরও অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও