মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না মুদ্রানীতি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০২, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩ শ্রাবণ ১৪৩১

ঘোষণা করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি। ২০২৩-২৪ অর্থবছরের শেষভাগের নীতি অপরিবর্তীত রেখে মুদ্রানীতি দেওয়া হয়েছে। একে কপি-পেস্ট মুদ্রানীতি বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ মুদ্রানীতির কাঠামো ঠিক রেখে ঘোষিত নতুন অর্থবছরের মুদ্রানীতি আবারো ব্যর্থ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

গতকাল ১৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের দীর্ঘদিনের রীতি ভেঙ্গে ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গেল মঙ্গলবার ১৬ জুলাই বাংলাদেশ ব্যাংকের বোর্ডে মুদ্রানীতি অনুমোদন করা হয়। ঘোষিত মুদ্রানীতিতে এবারো রেপো রেট ৮ দশমিক ৫০ অপরিবর্তীত রেখে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ তে নামিয়ে আনবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের এ পরিকল্পনাকে অবাস্তব বলছেন সাবেক দুই গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন খবর সংযোগকে বলেন, ‘মাত্রই প্রকাশিত হয়েছে। পুরোটা দেখতে পারিনি। তবে, প্রাথমিক যে ঘোষণায় আগের মুদ্রানীতির রেপো, এসডিএফ এবং এসএলএফ রেট অপরিবর্তীত রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক তা অবাস্তব। টাকার সরবরাহ একই রকম রেখে, নতুন টাকা ছাপিয়ে, সরকারকে টাকা ঋণ দিয়ে কীভাবে মূল্যস্ফীতি কমানো হবে তা আমি জানি না। হয়তো বর্তমান গভর্নর জানেন।’

আরেক সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মুদ্রানীতি অপরিবর্তীত রাখা মানে আবার ব্যর্থ হওয়া। কেননা আগের মুদ্রানীতি ভয়ানকভাবে ব্যর্থ হয়েছে। এ মুদ্রানীতিও ব্যর্থ হবে। আমরা বারবার করে বলেছি, সুদহার না বাড়িয়েও মূল্যস্ফীতি কমানো যায়। আমরা সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে পরামর্শও দিয়েছিলাম।’
মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে গাড়ি, ফলমূল, ফুল ও প্রসাধনী আমদানির ক্ষেত্রে শুধু ঋণপত্রের বিপরীতে নগদ অর্থ জমা দিয়ে এসব পণ্য আমদানি করতে হবে। এর বাইরে অন্য পণ্য আমদানিতে অগ্রিম অর্থ জমার বিষয়টি শিথিল করা হবে।

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিও অপরিবর্তীত রয়েছে। গত জুন পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধির এ হারই বহাল রাখা হয়েছে। অন্যদিকে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি জুন শেষে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে ১৪ দশমিক ২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ব্যাংক খাত থেকে সরকারকে আরও বেশি ঋণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে (রিজার্ভ মানি) মুদ্রার সরবরাহ বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে। জুনে রিজার্ভ মানির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৯ শতাংশ। ডিসেম্বরে এ প্রবৃদ্ধি কমিয়ে ২ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত এ মুদ্রানীতি মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দিবে বলে মনে করছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। তিনি বলেন, ‘মুদ্রানীতি এককভাবে কাজ করে না। এখানে একসাথে তিনটি বিষয় একসঙ্গে কাজ করতে হয়। না হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। মুদ্রানীতির সাথে ফিসক্যাল পলিসি এবং মার্কেট ম্যানেজমেন্ট একসাথে কাজ করতে হবে। এদিকে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ১০ এর নিচে রাখা হয়েছে। এ অবস্থায় যে কোন ধরণের এমপ্লয়মেন্ট বাড়াবে না। তাহলে মূল্যস্ফীতি কমবে কীভাবে? এ অবস্থায় মূল্যস্ফীতি ১২ শতাংশে চলে যাবে।’

এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কঠোর মুদ্রানীতি প্রয়োগের মাধ্যম বাজারে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ ব্যাংক। যদিও দীর্ঘ সময় ধরে এ কৌশল ভাল ফলাফল অর্জন করতে পারেনি। তবুও আরও কঠোর নীতি প্রয়োগ করতে চাচ্ছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দীর্ঘ সময় ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের জন্য আবারও সংকোচনমুখী মুদ্রানীতির ঘোষণা দিতে যাচ্ছেন গভর্নর। ২০২২ সালের জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে একই নীতি প্রয়োগ করে আসছেন তিনি। তিন মাসের মধ্যে ফলাফল ঘরে তোলার ঘোষণা দিয়ে দুই বছরের তা অর্জন করতে পারেননি। চড়া মূল্যস্ফীতি অব্যাহত থাকার প্রেক্ষাপটে প্রবৃদ্ধিতে ছাড় দিয়ে টাকার প্রবাহ আরও কমানোর ঘোষণা আসছে এবারের মুদ্রানীতিতে।

মুদ্রানীতির সাথে জড়িত বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আশা করছে এরমধ্যেই নেমে আসবে মূল্যস্ফীতি। এখন বাংলাদেশ ব্যাংক যদি মূল্যস্ফীতি আবার বাড়িয়ে প্রাক্কলন করে তবে তা পরষ্পর বিরোধী হয়ে যাবে। যার ফলে একই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক।’

মুদ্রানীতি কী অর্থমন্ত্রণালয়ের প্রেসক্রিপশনে করা হয়েছে কি না জানতে চাইলে এই কর্মকর্তা আর কোন মন্তব্য করতে চাননি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন