১১ এনজিওর সাড়ে ১২ হাজার কোটি বিতরণ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:৩৫, মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১

দেশের গ্রাম ও শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত। তাদের একমাত্র ভরসা বেসরকারি সংস্থা থেকে ঋণগ্রহণ। যার জোগান দেয় এ দেশের এনজিও পরিচালিত ক্ষুদ্রঋণ ও বিভিন্ন বেসরকারি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। গত এপ্রিলে শীষ ১১টি প্রতিষ্ঠান দেশের প্রান্তিক পর্যায়ে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য বলছে, চলতি অর্থবছরে গ্রামীণ ব্যাংকসহ ১১টি ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান ১২ হাজার ৫৮৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যদিও আগের বছরের একই সময়ের তুলনায় এটি শূন্য দশমিক ১৯ শতাংশ কম। ২০২৩ সালের এপ্রিলে এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের পরিমাণ ছিলো ১২ হাজার ৫৬০ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের বেশিরভাগই দেশের প্রান্তিক জনগোষ্ঠী। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর ঋণ আদায়ের পরিমাণ ১৫ হাজার ৩০ কোটি টাকা।

উৎপাদনশীল গ্রামীণ কর্মকাণ্ডকে উৎসাহিত করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো যেই কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। বর্তমানে প্রতিষ্ঠানগুলো ৩ কোটি ৪১ লাখ গ্রাহক মোট ১৩ হাজার ১৭৮টি শাখার মাধ্যমে এই ঋণ সুবধা গ্রহণ করেছেণ। গত এপ্রিলে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে তার মধ্যে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক এবং এএসএ এই ৩ প্রতিষ্ঠান ৭৬ দশমিক ৮৭ শতাংশ ঋণ বিতরণ করেছে।

তথ্য বলছে, বর্তমানে শীর্ষ ১১ এনজিওর ঋণের পরিমাণ ১ লাখ ১৭ হাজার ৩২৭ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের বকেয়া ঋণের পরিমাণ ৬ হাজার ১২ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত এপ্রিলে সর্বোচ্চ ৪ হাজার ৭৭৫ কোটি টাকা বিতরণ করেছে এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক। একই সময়ে প্রতিষ্ঠানটির ঋণ আদায়ের পরিমাণ ৬ হাজার ৪৮২ কোটি টাকা। ব্র্যাকের বর্তমাণ ঋণের স্থিতি ৪১ হাজার ৩১৪ কোটি টাকা। আর বকেয়া ঋণ ১ হাজার ৮৪৩ কোটি টাকা।

দ্বিতীয় অবস্থানে থাকা এনজিও প্রতিষ্ঠান আশা গত এপ্রিলে ঋণ বিতরণ করেছে ৩ হাজার ৩৮২ কোটি টাকা। এসময় প্রতিষ্ঠানটির আদায়কৃত ঋণ ৩ হাজার ৮৬২ কোটি টাকা। আর বকেয়া ঋণের পরিমাণ ২ হাজার ১৮৫ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বর্তমান ঋণের স্থিতি ৩০ হাজার ৬১৮ কোটি টাকা।

ঋণ বিতরণে তৃতীয় অবস্থানে আছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটি গত এপ্রিলে বিতরণ করেছে ১ হাজার ৫১৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটির আদায়ের পরিমাণ ১ হাজার ৫০৫ কোটি টাকা। আর বকেয়া ঋণের পরিমাণ ৪২১ কোটি টাকা। গ্রামীণ ব্যাংকের বর্তমান ঋণের স্থিতি ১৬ হাজার ৫৩০ কোটি টাকা।

চতুর্থ অবস্থানে আছে ব্যুরো বাংলাদেশ। প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের পরিমাণ ৮৬১ কোটি টাকা। প্রতিষ্ঠানটির আদায়ের পরিমাণ ১ হাজার ১১১ কোটি টাকা। আর বকেয়া ঋণের পরিমাণ ৩৪১ কোটি টাকা। ব্যুরো বাংলাদেশের ঋণের স্থিতি ১০ হাজার ৫৮ কোটি টাকা।

এপ্রিলে ঋণ বিতরণে পঞ্চম অবস্থানে থাকা টিএমএসএস’র পরিমাণ ৬৯৬ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির আদায় ৬৮৩ কোটি টাকা। আর বকেয়া ঋণের পরিমাণ ৩৬৪ কোটি টাকা। আর বর্তমান ঋণের স্থিতি ৫ হাজার ৮১০ কোটি টাকা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন