যুক্তরাষ্ট্রে ব্যাংক এমডিদের সিঙ্গার, ড্যান্সার, মিউজিশিয়ান ভাড়া ৫৫ হাজার ডলার

  বিশেষ প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:৪২, রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • এমডিরা খরচ করতে পারবেন সর্বোচ্চ ১৬ লাখ টাকার সমপরিমাণ ডলার
  • ডলার সংকটে মোট খরচ হতে পারে সাড়ে ৬ লাখের বেশি ডলার
  • কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে ডলার দর দেখানো হয়েছে ১২৩ টাকা

ডলার সংকটের মধ্যে ব্যাংকগুলো ডলারের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৪৫ জন। যেখানে বাংলাদেশি মুদ্রার প্রত্যেক এমডিকে খরচ করার অনুমোদন দেওয়া হয়েছে ১৬ লাখ টাকা। আর ব্যাংক এমডিদের বিনোদনের জন্য আয়োজিত একটি ডিনার অনুষ্ঠানেই খরচ ধারা হয়েছে ৫৫ হাজার ডলার। শুধু তাই নয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ডলারের দর ১১৭ টাকা হলেও এসব ডলারের বিপরীতে টাকা মূল্য দেখানো হয়েছে ১২৩ টাকা। এক কথায় ডলার সংকটের মধ্যেই অতিরিক্ত ডলার খরচ করে মার্কিন মুদ্রাটির সরবারহ বাড়াতে চাচ্ছেন ব্যাংক এমডিরা। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত সূত্রে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য বলছে, অফশোর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যাতে দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হন, সে জন্য আয়োজিত নানা প্রচারে অংশ নিতে ব্যাংক এমডিরা যুক্তরাষ্ট্রের যাচ্ছেন। এসব এমডিদের শুধুমাত্র একটি অনুষ্ঠানের খরচ ধরা হয়েছে ৫৫ হাজার ডলার। এসব ডলারের যোগান দেওয়ার কথা রয়েছে সরকারি ও বেসরকারি খাতের ৪টি ব্যাংকের। যেখানে ডলারের দাম দেখানো হয়েছে ১২৩ টাকা করে। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারের দর ১১৭ টাকা। সে হিসেবে এক অনুষ্ঠানেই বাংলাদেশি টাকায় ৬৭ লাখ ৬৫ হাজার টাকা খরচ করবে এই ব্যাংকগুলো।

এদিকে, যুক্তরাষ্ট্রে ব্যাংক এমডিদের খরচের সর্বোচ্চ ১৬ লাখ টাকা করে খরচ করতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে হিসেবে ৩০ জন এমডি খরচ করতে পারবেন ৪ কোটি ৮০ লাখ টাকা বা ৪ লাখ ১০ হাজার ২৫৬ ডলার। একই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর কাজী সাইদুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই সফরে সব মোট দেশের খরচ হওয়ার কথা সাড়ে ৬ লাখ ডলারের বেশি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৪ মে শুক্রবার রাতে নিউইয়র্কে একটি হোটেলে প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট-সংক্রান্ত প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠান শেষে ব্যাংক এমডিদের জন্য ডিনার ও বিনোদনের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এইচ ই মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।

তথ্য বলছে, এই অনুষ্ঠানের রাতের খাবারের খরচ ধরা হয়েছে ২৬ হাজার ৫০০ ডলার। হল ভাড়া বাবৎ ৫ হাজার ডলার। লাইটিং ও সাউন্ড সিস্টেমের জন্য ধরা হয়েছে ৬ হাজার ৬০০ ডলার। গায়ক এবং নিত্য শিল্পীর জন্য বরাদ্ধ ধরা হয়েছে ২ হাজার ৭০০ ডলার, ও বাদ্যযন্ত্রীর খরচ ১ হাজার ৬০০ ডলার। এছাড়া এজেন্সি সার্ভিস ফি ৬ হাজার, পার্কিং ৩ হাজার, পোস্টার-ব্যানার খরচ ১ হাজার ৫০০, নিরাপত্তায় ৫০০ ও অন্যান্য খরচ ধরা হয়েছে ১ হাজার ডলার। সবমিলিয়ে এক ডিনার ও বিনোদনেই ৪টি ব্যাংক খরচ করবে ৫৫ হাজার ডলার। তথ্য বলছে, খরচ বহন করার ব্যাংকগুলোর তালিকায় রয়েছে, বেসরকারি খাতের ব্র্যাক, ডাচ বাংলা, সিটি ও সরকারি খাতের অগ্রণী ব্যাংক।

এ বিষয়ে জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে নতুনধ্বনিকে বলেন, আমরা ২০-২৫ জন এমডি যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে একটি ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছি। এজন্য গভর্নর স্যারের পরামর্শে সেখানে অফশোর ব্যাংকিং প্রবাসীদের ডলার জমা রাখার বিষয়ে একটি প্রচারণা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ৪টি ব্যাংক ওই প্রোগ্রামের খরচ বহন করবে। আর ট্রেনিংয়ে অংগ্রহণকারী এমডিদের খরচ বহন করবে ব্যাংক।

তিনি বলেন, দেশের আর্থিক হিসাব অনেকদিন থেকেই নেতিবাচক অবস্থায় রয়েছে। যদি প্রবাসীরা অফশোর ব্যাংকিংয়ে ডলার জমা রাখে তাহলে এটা দ্রুত ইতিবাচক ধারায় ফিরবে। ফিলিপিনসহ কয়েকটি দেশ এই উদ্যোগ নিয়ে সফল হয়েছে। আমরাও আশা করি সফল হবো।

এদিকে দেশের ডলার সংকটের এ সময়ে ব্যাংক খাতে ডলারের জোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফশোর ব্যাংকিংকে বিশেষ জোর দিয়েছে। এ জন্য নানা ধরনের প্রচার-প্রচারণা চালাচ্ছে ব্যাংকগুলো। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিংয়ের আওতায় ডলার জমায় উদ্বুদ্ধ করতে দেশটিতে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ওই অনুষ্ঠানে বক্তব্য দেবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন