মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫২, শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০

কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযানে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ৩৫০ জনের যাচাই-বাছাই শেষে কাগজপত্রহীন ৩৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশনের ডিজি বলেন, আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্কার ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। সাত মাস থেকে ৭০ বছর বয়সী সবাইকে আরও তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, অভিবাসন বিভাগ জানুয়ারি থেকে গত নভেম্বর পর্যন্ত মোট ৩৫৮০২ জন কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে, মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন। তিনি বলেন, একই সময়ের সারা দেশে পরিচালিত ৯১৬৪টি অপারেশনের মাধ্যমে ১০৩১২৪ জনের যাচাই-বাছাই শেষে ৫৮৭৭৪ জন বিদেশি অভিবাসী এবং ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করেছে।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও