মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৯, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ২৭ পৌষ ১৪৩০

কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিয়েছে। যদিও মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের জন্য আরটিকে ২.০ প্রোগ্রামের নিবন্ধন পর্ব শেষ হয়েছে, তবে এর বৈধতা প্রক্রিয়া ৩১ মার্চ পর্যন্ত চলবে।

বুধবার (১০ ডিসেম্বর) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা পোস্ট অফিসের পাশাপাশি আগামী ২০ থেকে ২১ জানুয়ারি এবং ২৭ থেকে ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিটি ব্যাংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউস থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

আর ২০ থেকে ২১ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে ১৭ জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে এবং ২৭ থেকে ২৮ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে ২৪ জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। তা ছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটি চালু থাকবে।

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা