রেমিটেন্সের প্রণোদনার বড় অংশ যাচ্ছে রাঘববোয়ালদের পেটে: ফরাসউদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫৭, শনিবার, ৯ মার্চ, ২০২৪, ২৪ ফাল্গুন ১৪৩০

রেমিটেন্সে সরকার যে প্রণোদনা দেয় তার বড় অংশ রাঘববোয়াল ও মধ্যস্বত্বভোগীদের পেটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

বৃহস্পতিবার (০৮ মার্চ) রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে আয়োজিত তৃতীয় এ কে এন আহমেদ স্মারক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, রাঘববোয়াল ও মধ্যস্বত্বভোগীরা প্রণোদনার কিছু অংশ রেমিটেন্স যারা পাঠাচ্ছে তাদের দিচ্ছে, বাকিটা নিজেরা নিয়ে চোরাই পথে আনছে। এ জন্য যে পরিমাণে রেমিটেন্স বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সে পরিমাণে বাড়েনি।

এবারের স্মারক বক্তৃতায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এ সময় তিনি অর্থনৈতিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, ব্যাংক খাতসহ অর্থনীতির সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মূল প্রবন্ধে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে আর একাধিক মুদ্রা বিনিময় হার রাখার কোনো প্রয়োজন নেই। একটা একক বিনিময় হার করা উচিত। প্রবাসী আয়ের ক্ষেত্রে যে প্রণোদনা দেওয়া হয়, সেটিকে একক বিনিময় হারের মধ্যে সংযুক্ত করে ফেলতে হবে। বাংলাদেশ ব্যাংককে এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ডলার কিনে মানুষ বালিশের নিচে রেখে দিয়েছে। আমরা ব্যাংকে ডলার জমা রাখার প্রক্রিয়া সহজ করে দেওয়ার পর প্রতিদিন গড়ে নগদ পাঁচ লাখ ডলার জমা হচ্ছে। এতে করে রিজার্ভ বাড়ছে। ব্যাংক কিন্তু কোনো প্রশ্ন করছে না।

তিনি বলেন, আবার বিদেশ থেকে আসার সময় কেউ যদি ঘোষণা দেয় আমি ডলার নিয়ে এসেছি, কেউ প্রশ্ন করবে না। সেই ডলার ব্যাংকে আরএফসিডি (রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট) হিসাবে জমা রাখা যাবে।

পরে তিনি তাঁর বক্তব্যে বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। আর উপস্থিত ছিলেন সাবেক গভর্নর ফজলে কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান।

Share This Article

ছবি: নতুন ধ্বনি

গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নাই: আলী আহসান জুনায়েদ

ছবি: নতুন ধ্বনি

শিক্ষা বিস্তারের আড়ালে ভয়াবহ ঋণ জালিয়াতি স্কলাস্টিকার

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি


২৫ বছরের অভিজ্ঞতা ও তিন বছর ডিএমডি থাকলেই হওয়া যাবে ব্যাংক এমডি

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ