ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৪, সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১ মাঘ ১৪৩০

ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খেলার মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে অভিবাসন বিভাগ।

রোববার (১৪ জানুয়ারি) তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আবদুল হামিদ।

তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক জানান, জালান তোক জেম্বলের মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাই। তারপর অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু বিদেশি খেলোয়াড় মাঠে ফুটবল খেলছিল, অন্যরা দর্শক হয়ে খেলা উপভোগ করেছিলেন।

অভিযানের সময় জার্সি পরিহিত কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) ও সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সহযোগিতায় কর্মকর্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা এলাকাটি ঘিরে ফেললে তাদের আটক করতে সক্ষম হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ২০ থেকে ৫০ বছর বয়সী তিন বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করা হয়েছে।

দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১) (সি) ধারা অনুযায়ী, আটকদের সবাইকে আরও বেশি তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

 

Share This Article

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ