ওমানে বাংলাদেশি তরুণের আত্মহত্যা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২৫, রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭ মাঘ ১৪৩০

ওমানের মাস্কাটে এক বাংলাদেশি তরুণ আত্মহত্যা করেছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।

জানা যায়, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। গত কিছু দিন যাবত এ বিষয়ে তার মধ্যে হতাশা কাজ করতো।

শনিবার ভোরের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।

বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করে।

Share This Article

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ


যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ

নির্বাচন ও গণভোট একই দিনে, প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি সচিব

২৫ বছরের অভিজ্ঞতা ও তিন বছর ডিএমডি থাকলেই হওয়া যাবে ব্যাংক এমডি

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ