সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:০২, মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ২ মাঘ ১৪৩০

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আসলাম হাওলাদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে মদিনার তড়িক হিজরি নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসলাম হাওলাদারের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক হাওলাদার।

পরিবারের লোকজন জানান, মদিনায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য নয় মাস আগে দেশ থেকে যান।  এর আগে তিনি ওই কোম্পানিতে পাঁচ বছর চাকরি করে দেশে এসে বিয়ে করেন। তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার।

গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। মদিনার তড়িক হিজরি এলাকায় আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আইসিউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা