তাসকিনকে নিয়ে মিলল দুঃসংবাদ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:১১, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি। তবে, বিশ্বকাপের আগে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হচ্ছে না এই টাইগার পেসারের। বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শরীরের ডান পাশের মাংসপেশির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে তাসকিন খেলতে পারবেন কি না সেটি নিশ্চিত না হলেও ২১ মে থেকে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের।

তার বিকল্প হিসেবে এই সিরিজের জন্য বিসিবির ভাবনায় রয়েছে আরেক পেসার হাসান মাহমুদ।

হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। আসন্ন এই সিরিজের আগে তাসকিনের সুস্থ হয়ে উঠার সম্ভাবনা নেই।

তাই অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানে চিকিৎসা চলবে তার।

এদিকে, সোমবার (১৩ মে) বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আভাস থাকলেও শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। তাসকিনের চোটের রিপোর্ট দেখার অপেক্ষায় দল ঘোষণা করেনি বিসিবি।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও