রাশিয়ায় বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৫, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০

রাশিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেসক্লাব রাশিয়ার কমিটি গঠিত হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) মস্কোর একটি রেস্তোরাঁয় দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

জানা যায়, নতুন কমিটির সভাপতি হয়েছেন বারেক কায়সার ও সাধারণ সম্পাদক হয়েছেন ফারজানা স্মৃতি। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. গাওসুল আযম, সহসভাপতি আবু মোছা, মো. শফিকুল ইসলাম ও আল আমিন আব্দুন নূর।

এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক আসিফ খান তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহফুজ আলম ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোফায়েল আহমেদ।

বারেক কায়সার ও ফারজানা স্মৃতি জানান, সংগঠনের সদস্যরা পারস্পরিক একতা বজায় রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৎ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সাংবাদিকতা চর্চা করবে।

এছাড়া রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখতে কাজ করবে সংগঠনটি।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও