তামিমকে কড়া হুঁশিয়ারি দিলেন পাপন

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫১, মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১২ চৈত্র ১৪৩০

দীর্ঘ সময় ধরে নানা কারণে জাতীয় দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিম। কবে জাতীয় দলে ফিরবেন তাও কারো জানা নাই। বা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে ধোয়াসা। তবে তামিমে এই সব বিষয় নিয়ে বেশ চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিপিএলজয়ী দেশসেরা এই ওপেনারকে তাই একপ্রকার কঠোর বার্তাই দিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি। একই সঙ্গে পাপন এটিও জানিয়ে দেন, আগামী বছর তামিম যদি তার মর্জিমতো ফিরতে চানও তখন কিন্তু পরিস্থিতি ভিন্ন হতে পারে।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বিভিন্ন ইস্যুর সঙ্গে কথা বলেন তামিমের জাতীয় দলে ফেরা- না ফেরা নিয়েও।

বিসিবি সভাপতি বলেন, ‘সামনের বছর কী হবে সেটা তামিম ঠিক করলে তো হবে না। তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

এদিকে বিপিএলের পর ডিপিএলেও দারুণ ছন্দে আছেন তামিম। তাই বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি মনে করেন তামিমের এখনই দলে ফেরা উচিত।

তিনি বলেন, ‘তামিমের এখন কোনো ইনজুরি নেই। বিপিএলে দেখলাম কোনো ইনজুরি নেই, ডিপিএলেও সেদিন দেখলাম ইনজুরির সমস্যা নেই। এখনই তো সে সবচেয়ে ফিট। এখন না খেললে সামনের বছর কী হবে কেউ বলতে পারে? আমি তো মনে করি এখনই খেলা উচিত ওর। এরকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি।’

ছন্দে থাকা তামিমকে পেতে বিসিবি সভাপতির উপস্থিতিতে আবারও আলোচনায় বসবে বোর্ড কর্তারা।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তামিম সবসময় জালাল ভাইয়ের সঙ্গেই আগে যোগাযোগ করে। তাই আমি বলেছি আপনারাই আগে বসেন তারপর আমি বসব।’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও