আইসিসির আম্পায়ারিং প্যানেলে পাঁচ বাংলাদেশি নারী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৮, রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১০ চৈত্র ১৪৩০

আইসিসির আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেল প্রথমবারের মতো যুক্ত করেছে পাঁচ বাংলাদেশি নারীকে। এই তালিকায় চার আম্পায়ারের সঙ্গে আছেন একজন ম্যাচ রেফারি।

নারী আম্পায়ার হিসেবে যুক্ত হয়েছেন সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাস ওই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

পুরুষ ও নারী আম্পায়ারদের মানোন্নয়নে আইসিসির সঙ্গে যুক্ত হয়ে নানা পদক্ষেপ নিয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটি। কদিন আগেই জেসি ও মিশু চৌধুরীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। জেসি ও মিশুর যাত্রা শুরু হচ্ছে চলমান ডিপিএল দিয়েই। একজন থার্ড আম্পায়ার বা একজন অনফিল্ড আম্পায়ার, এভাবেই শুরু হবে ধীরে ধীরে। নারী–পুরুষ মিলিয়ে বর্তমানে ২৬ জন আম্পায়ার বিসিবির চুক্তিতে রয়েছেন।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, ‘আমাদের নারীদের জন্য এটা দারুণ অর্জন। মেয়েরা এখন এটাকে ক্যারিয়ার হিসেবেও নিতে পারবে। নতুন যে মেয়েরা আসতে চায়, আইসিসির এই স্বীকৃতির মাধ্যমে সেই আত্মবিশ্বাস তারা পেয়ে যাবে। শুধু তাই নয়, বড় টুর্নামেন্টে বাংলাদেশি নারী আম্পায়ারদের অংশগ্রহণের সুযোগ বাড়বে এই স্বীকৃতির মধ্য দিয়ে।’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও