শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন তানজিম সাকিব

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৩, রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৩ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচটিতে হেরে গেছে টাইগাররা। তাই তৃতীয় ম্যাচটিই হয়ে ওঠেছে সিরিজ নির্ধারণী।

এমন অঘোষিত ফাইনালে নামার আগে দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের দল।

জানা গেছে, অনুশীলনে চোট পেয়ছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। ফলে সিরিজ নির্ধারণী লড়াইয়ে খেলতে পারবেন না তিনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তার। ঢাকায় ফিরে আসছেন ২১ বছর বয়সী এই পেসার।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘তানজিমের ইনজুরি হয়েছে, খেলতে পারবে না। তার জায়গায় রিপ্লেস দেওয়া হবে। কোচ-অধিনায়কের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।’

তানজিমের ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পান এই পেসার।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও