সাকিবের মনোনয়নপত্র বৈধ, জানা গেল বার্ষিক আয়

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৪, সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার নির্বাচনী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাকিব তার হলফনামায় পেশা হিসেবে নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস উল্লেখ করেছেন। তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার। ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা।

শেয়ারবাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও