বিপিএলের প্রাইজমানি জানা গেল

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৭, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১৬ ফাল্গুন ১৪৩০

শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসরের। শুক্রবার সন্ধ্যা ৭টায় শিরোপার মহারণে লড়বে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। 
ফাইনালের আগের দিন আসরের প্রাইজমানি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত আসর থেকে এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

তাছাড়া আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে। তাদের সমপরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও