ফিক্সিংয়ের আভাস পিএসএলে, সন্দেহের তালিকায় বাংলাদেশি

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৯, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯ ফাল্গুন ১৪৩০

ফিক্সিংয়ের আভাস পাওয়া গেছে পাকিস্তান টি-টোয়েন্টি লিগে (পিএসএল)। সন্দেহভাজন হিসেবে ৪ জনকে শনাক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদনের মাধ্যমে এই খবর প্রকাশ করেন ক্রিকেট পাকিস্তান।

এতে বলা হয়েছে, এক পাকিস্তানি, দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশির কাছ থেকে ক্রিকেটারদের দূরে থাকার নির্দেশ দিয়েছে পিসিবি ও এন্টি-করাপশন ইউনিট বা আকসু।

জানা গেছে, সন্দেহের তালিকায় থাকা ৪ জনের একজন পাকিস্তানের আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট কোচ। তারা টাকার বিনিময়ে পিএসএলের কোনো ক্রিকেটারদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারেন; অর্থাৎ ফিক্সিংয়ের প্রস্তাব দিতে পারেন, এমন ধারণা আকসুর।

এ ছাড়াও পিএসএলের প্রত্যেক ক্রিকেটারকে ওই সন্দেহভাজন ৪ ব্যক্তির ছবি দেখিয়েছে পিসিবি। একই সঙ্গে নির্দেশ দিয়েছে তারা যেন এদের থেকে দূরে থাকেন এবং কোনো অনৈতিক প্রস্তাব পেলে অবহিত করেন বোর্ডকে।

২৫ হাজার রুপি মূল্যমানের বেশি কোনো উপহারের প্রস্তাব দেওয়া হলে খেলোয়াড়দের সেই ব্যাপারে রিপোর্ট করারও নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের হোটেলের বাইরে থেকে খাবার অর্ডার করারও অনুমতি দেওয়া হচ্ছে না।

পিএসএলের ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছে, সেখানে সাধারণ মানুষের যাওয়া-আসাও রয়েছে।

পিসিবি পুরো হোটেল বুক করতে না পারায় যে কেউ-ই প্রবেশ করতে পারছেন। এরই মধ্যে আকসুর সন্দেহের তীর চারজনের প্রতি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও