দেশের বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৯ শতাংশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১০, সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬ ফাল্গুন ১৪৩০

তাৎক্ষণিক টাকার চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্রেডিট কার্ড ইস্যু করছে। গত দুই বছর থেকে এই কার্ড ব্যবহার বাড়ছে খুব দ্রুতই। এমনকি ডলার সংকটের কারণে মানুষ নগদ ডলার না নিয়ে দেশের বাইরেও ক্রেডিট কার্ড ব্যবহার বাড়িয়েছেন। আগের মাসের চেয়ে ডিসেম্বরে দেশের বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে প্রায় ১৯ শতাংশ। ক্রেডিট কার্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিদায়ী বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে দেশের বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। নভেম্বরে দেশের বাইরে ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন হয়েছিলো ৪৮৭ কোটি ৪০ লাখ টাকা। আর বছরের শেষ মাসে দেশের বাইরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ হয়েছে ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে খচর বেড়েছে ৯২ কোটি বা ১৮ দশমিক ৮৬ শতাংশ। এ সময়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার করেছেন ভারতে। দেশটিতে আগের মাসের চেয়ে ব্যবহার বেড়েছে ৩২ দশমিক ৭২ শতাংশ। ডিসেম্বরে ভারতে বাংলাদেশিরা খরচ করেছে ১১৫ কোটি ৬০ লাখ টাকা। আগের মাস নভেম্বরে যার পরিমাণ ছিলো ৮৭ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে দুই মাসের ক্রেডিট কার্ডের লেনদেনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে। এতে দেশের অভ্যন্তরে বিদেশী নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহারের তথ্যও উঠে এসেছে।

তথ্য বলছে, গত ডিসেম্বরে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ১৮৪ কোটি টাকার কেনাকাটা করেছেন। আগের মাস নভেম্বরে যার পরিমাণ ছিলো ১৯৩ কোটি ৮০ লাখ টাকা। ডিসেম্বরে সবচেয়ে বেশি ২৫ দশমিক ৩৮ শতাংশ ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। দেশটির নাগরিকরা আলোচিত মাসে খরচ করেছেন ৪৬ কোটি ৭০ লাখ টাকা। এরপরের অবস্থানে থাকা যুক্তরাজ্যের নাগরিকরা খরচ করেছেন ২৪ কোটি ৪০ লাখ টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা ভারতের নাগরিকরা খরচ করেছেন ১৬ কোটি ৯০ লাখ টাকা।

ক্রেডিট কার্ডের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি হয়েছে দেশের ডিপার্টমেন্টাল স্টোরে। ডিসেম্বরে ক্রেডিট কার্ডে দেশের অভ্যন্তরে খরচের পরিমাণ ছিলো ২ হাজার ৬৭৪ কোটি টাকা। এরমধ্যে ক্রেডিট কার্ড লেনদেনের পরিমাণ ৪৮ দশমিক ৯৭ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরগুলোয়। এছাড়া আউটলেট থেকে টাকা উত্তোলন করা হয়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ। ৯ দশমিক ১৩ শতাংশ ইউটিলিটি, ৮ দশমিক ১৮ শতাংশ নগদ অর্থ উত্তোলন, ৬ দশমিক ১৯ শতাংশ পোশাক কেনাকাটা, ৪ দশমিক ৯০ শতাংশ ওষুধ ও ফার্মেসিতে, ৩ দশমিক ৬১ শতাংশ ট্রান্সপোর্টেশন, ২ দশমিক ১২ শতাংশ ব্যবসা সেবা, টাকা প্রেরণ করা হয়েছে ৩ দশমিক ১৮ শতাংশ ক্রেডিট কার্ডের মাধ্যমে।

লেনদেনে কার্ডের ধরন বিশ্লেষণে দেখা যায়, ভিসা কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এ সময়ে। এর পরিমাণ ৭০ দশমিক ৪২ শতাংশ। এরপরেই রয়েছে মাস্টার কার্ড, এ কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ১৮ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া বাকি প্রায় ১১ দশমিক ২৩ শতাংশ লেনদেন হয়েছে অন্যান্য কার্ডের মাধ্যমে।

এছাড়া দেশের ক্রেডিট কার্ডহোল্ডারদের ক্রস বর্ডার লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের মতো বিদেশেও একই ধরনের জায়গা ও প্রয়োজনে ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে। ডিসেম্বরে বিদেশে প্রায় ২৮ দশমিক ২৫ শতাংশ ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এছাড়া অন্যান্য ক্ষেত্রের মধ্যে রয়েছে টাকা উত্তোলনে ১৫ দশমিক ৬৬, ওষুধ ও ফার্মেসিতে ১২ দশমিক ৯০ শতাংশ, পোশাক কেনাকাটায় ১২ দশমিক ৯০ শতাংশ, ট্রান্সপোর্টেশনে ৬ দশমিক ৯৫ এবং অন্যান্য ক্ষেত্রে ১৭ দশমিক ৯৫ শতাংশ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন