ফুটবলে আসছে নীলকার্ড!

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩০, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২৬ মাঘ ১৪৩০

শাস্তিমূলক নতুন আরেকটি নীলকার্ডের অবতারণা করল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ভিন্নধর্মী শাস্তির জন্য নীল রঙের এই কার্ডের ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইএফএবি।

২০২৩ সালের নভেম্বর মাসে নতুন এই কার্ডের প্রস্তাব এসেছিল। সে সময়ে ফুটবল সংশ্লিষ্ট আইনপ্রণেতারা দাবি করেছিলেন, ম্যাচ অফিসিয়ালদের প্রতি খেলোয়াড়দের আচরণকে নিয়ন্ত্রণে আনতে এই নিয়ম দরকার।

তারা এ-ও মনে করেন, যদি কোনো ফুটবলার কৌশলগত এমন কোনো ফাউল করেন, যা লালকার্ড দেওয়ার মতো নয়; আবার হলুদকার্ডও কম হয়ে যায়; তখন রেফারি নীলকার্ড ব্যবহার করবেন।

এই কার্ডের ব্যবহার হিসেবে একটি উদাহরণও উঠে এসেছে। ২০২০ ইউরোর ফাইনালে লক্ষ্যভেদ করতে যাওয়ার একপর্যায়ে ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েললিনি পেছন থেকে ইংল্যান্ডের খেলোয়াড় বুকায়ো সাকাকে জার্সিতে টেনে ধরছিলেন। তখন নীলকার্ডের প্রচলন থাকলে, ইতালিয়ান ডিফেন্ডারকে তা দেখানো যেত।

এই কার্ডের নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড় নীল কার্ড দেখলে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে থাকবেন। ম্যাচের কোনো কর্মকর্তার প্রতি অশোভন আচরণেও এই শাস্তি দেওয়া হবে।

প্রায় এক বছর ধরে বিষয়টি আলোচনায় থাকলেও এখনও ফুটবলের বড় আসর ও ম্যাচগুলোতে এর ব্যবহার হয়নি। এমনকি প্রিমিয়ার লিগ, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা ও ইউরো এই কার্ড ব্যবহারের প্রতি তেমন আগ্রহ দেখায়নি। তাই কবে নাগাদ এই কার্ড বাস্তবতায় রূপ নেবে, তা এখনো চূড়ান্ত না।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও