শেষ ষোলো নিশ্চিতে সন্তুষ্ট ক্লপ
ইউরোপা লিগে গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল ৪-০ গোলে হারিয়েছে লাস্ককে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।
শেষ ষোলো নিশ্চিতের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলছেন দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। ইউরোপা লিগে আগের ম্যাচেই তুলুজের কাছে হেরেছিল অল রেডরা।
বৃহস্পতিবার রাতে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন কোডি গাকপো। একটি করে গোল করেন লুইস দিয়াজ ও মোহামেদ সালাহ।
ই গ্রুপে তুলুজ ও ইউনিয়ন গিলয়েসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তাতে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষ স্থানও নিশ্চিত হয়েছে লিভারপুলের।
ক্লপ বলেন, 'গ্রুপে দুটি ভালো ফলাফল হয়েছে। তুলুজের সঙ্গে হারের পর আজ (বৃহস্পতিবার) আমরা দারুণভাবে ফিরে এসেছি। ফলাফলের কারণে এখন আমরা গ্রুপ শীর্ষে। আর শেষ ম্যাচের পরও শীর্ষেই থাকব। এরপর আমাদের ব্যস্ততা আরও বেড়ে যাবে।'
এবার ইউরোপা লিগে অন্যতম ফেভারিট লিভারপুল।