ট্রাক পিষে দিলো মা ও শিশু মেয়েকে

  নোয়াখালী প্রতিনিধি
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজিচালকসহ আরও দুই সিএনজিযাত্রী আহত হন।

নিহতরা হলেন উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুর আলীর স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।

শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সোনপুর-চেয়ারম্যানঘাট সড়কের আটকোপালিয়া বাজারসংলগ্ন দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মো. ফারুক (৩২) একই গ্রামের মো. মোস্তফার ছেলে মো. আবদুল্লাহ (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুবর্ণচরের চেয়ারম্যান ঘাট থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। সিএনজিটি সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের আটকপালিয়া বাজারসংলগ্ন দারোগা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়, এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুছড়ে গিয়ে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে, খবর পেয়ে আটক সিএনজি-ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

নতুনভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির শঙ্কা তৈরি হচ্ছে: ছাত্র শিবির

বিভাগীয় কমিশনারের মাঠ পরিদর্শন

বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কাজ শুরু করলেন বিভাগীয় কমিশনার

ইলন মাস্ক ও টিউলিপ সিদ্দিক

এবার টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক

আসাদুজ্জামান হিরু

রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার

ফাইল ফটো

জুলাই ঘোষণাপত্র নিয়ে সুনির্দিষ্ট মতামত দেবে রাজনৈতিক দলগুলো

ফাইল ফটো

বহুমুখী তদবিরেও রক্ষা হলো না মতিউরের

ছবি- নতুন ধ্বনি

জলবায়ু ও পরিবেশ রক্ষাকারী পণ্যের ওপর গুরুত্ব

আমিনুল হক

ডেঙ্গু নিয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত ছিল: আমিনুল হক

ছবি- সংগ্রহীত

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

ঢাবি থেকে তোলা ছবি

ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

সকালে সাভার (ঢাকা) প্রতিনিধির তোলা ছবি

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক শ্রমিকদের অবরোধ

ছবি: জান্নাতীন নাঈম জীবন

বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবির ১৫৪ জন শিক্ষক