ডেঙ্গু নিয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত ছিল: আমিনুল হক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১১:৪৮, বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
আমিনুল হক
আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের মুসলিম বাজার থেকে শুরু করে পুরো ওয়ার্ডের এলাকাজুড়ে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি; কিন্তু সরকার প্রত্যাশা অনুযায়ী এগিয়ে আসতে পারেননি। ডেঙ্গু প্রতিরোধ কিংবা দেশের যেকোন দুর্যোগকালীন কঠিন সময়ে সরকারকেই দ্রুততার সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে হয়। কিন্তু বাস্তবিক অর্থে আমরা তাদের কাছ থেকে জনগণের চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা দেখিনি। সরকারের সক্রিয় ভূমিকা থাকলে এতো মৃত্যু, এতো প্রাণহানি ঘটতো না। 
বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করে-এমনটা জানিয়ে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দলের পক্ষ থেকে ডেঙ্গু চিকিৎসা এবং ডেঙ্গু হলে কী করণীয়-এই বিষয়ে লিফলেটের মাধ্যমে জনগণকে সচেতন করছি। 
তিনি বলেন, শুধু ডেঙ্গুকালীন সময়েই নয়, দেশের যেকোন দুর্যোগকালীন সময়ে, করোনাকালীন সময়ে, মহামারির সময়ে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ করেছে। পক্ষান্তরে স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৭ বছরে জনস্বার্থে মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের পকেটের উন্নয়নে ব্যস্ত ছিল।
আমিনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে যে  কীটনাশক ব্যবহার করেছে তা ভেজাল ছিল। ভেজাল থাকার কারণে মশার উপদ্রব কমেনি বরং আরও বেড়েছে, পাশাপাশি ডেঙ্গুর প্রকট আমরা সবসময় দেখেছি।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু