ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

  ঢাবি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১০:২৮, সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫ কার্তিক ১৪৩১
ঢাবি থেকে তোলা ছবি
ঢাবি থেকে তোলা ছবি

*রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় তারা ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। একইসাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগও দাবি করেন।

গতকাল সন্ধ্যায় এই মিছিল থেকে তারা এসব দাবি করেন। সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় আন্দোলনকারীরা “একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”; “আমার ভাই কবর, খুনি কেন ভারতে”; “ছাত্রলীগকে নিষিদ্ধ, করতে করতে হবে”; “এক দুই তিন চার, ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়”; “স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান” “মুজিববাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ”; “ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমি আসিফ স্যারসহ স্বরাষ্ট্র উপদেষ্টাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে আড়াই মাস পরে যদি ছাত্রদের রাজপথে এসে আন্দোলন করতে হয় যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে আপনাদের কাজটা কি? আসিফ স্যার, আপনি আতিদ্রুত যদি প্রত্যেকটা ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে না পারেন তাহলে শহিদ ও আহতদের রাক্তের সাথে প্রতারণা করছেন।

হাসনাত আরও বলেন, ছাত্রলীগ বর্তমান বাংলাদেশে প্রাসঙ্গিক কিনা সেটা চব্বিশের ১৫ই জুলাই প্রমাণিত হয়ে গেছে। ছাত্রলীগে এবং আওয়ামীলীগের ভবিষৎ কবরস্থ হয়ে গেছে ৫ই আগস্ট। তারা সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করেছে। আমরা বলে দিতে চাই, ছাত্রলীগ, আওয়ামীলীগ এবং ফ্যাসিবাদের পুনর্বাসন বাংলাদেশে আর হবে না।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলে, চুপ্পু সাহেবকে বলতে চাই, এখনও সময় আছে বঙ্গভবনের বিলসীতা ছেড়ে, আপনি আপনার রাস্তা দেখে নিন। আমরা ফ্যাসিস্ট হাসিনার যে সংবিধান সেটাকে আমরা মানি না যদিও আপনি সেটারও শপথ ভঙ্গ করেছেন। আপনি যদি ফ্যাসিস্ট খুনী হাসিনাকে পুনর্বাসন করেতে চান সেটি হবে না।

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের কবর দিলেও এখনো তাদের মূলোৎপাটন করতে পারিনি। এই বাংলার মাটিতে এখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। মো. সাহাবুদ্দিন, যিনি স্বৈরাচারের দোসর ছিলেন আমরা তার পদত্যাগের দাবি জানাই। অন্যথায় এই ছাত্র-জনতার পক্ষ থেকে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

রিফাত রশিদ বলেন, এই মুজিববাদ যেখানে প্রবেশ করেছে সেই জায়গাকে পঁচিয়ে বের হয়েছে। এই মুজিববাদ ৭২-এর সংবিধানকে কলুষিত করেছে। শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা ফ্যাসিস্টদের দালালরা এই দেশে থাকতে পারবে না। শেখ হাসিনার বিচার এই বাংলার জমিনে হবে। এই ছাত্র-জনতার আকাঙ্ক্ষা একটা নতুন সংবিধান, একটি নতুন বাংলাদেশ।

এছাড়া, বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানজিদা আফিয়া অদিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ, হাসিব আল ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদেরসহ অনেকেই বক্তব্য দেন।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


ছবি: সংগৃহীত

নতুনভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির শঙ্কা তৈরি হচ্ছে: ছাত্র শিবির

বিভাগীয় কমিশনারের মাঠ পরিদর্শন

বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কাজ শুরু করলেন বিভাগীয় কমিশনার

ইলন মাস্ক ও টিউলিপ সিদ্দিক

এবার টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক

আসাদুজ্জামান হিরু

রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার

ফাইল ফটো

জুলাই ঘোষণাপত্র নিয়ে সুনির্দিষ্ট মতামত দেবে রাজনৈতিক দলগুলো

ফাইল ফটো

বহুমুখী তদবিরেও রক্ষা হলো না মতিউরের

ছবি- নতুন ধ্বনি

জলবায়ু ও পরিবেশ রক্ষাকারী পণ্যের ওপর গুরুত্ব

আমিনুল হক

ডেঙ্গু নিয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত ছিল: আমিনুল হক

ছবি- সংগ্রহীত

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

সকালে সাভার (ঢাকা) প্রতিনিধির তোলা ছবি

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক শ্রমিকদের অবরোধ

ছবি: জান্নাতীন নাঈম জীবন

বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবির ১৫৪ জন শিক্ষক