নেন নেন বেশি করে নেন, আজ সবাইকে খুশি করে যাব: পরিমণি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪০, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
জামিন পাওয়ার পর পরী মনি
জামিন পাওয়ার পর পরী মনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। আজ (সোমবার) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিন সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন পরীমণি। তার আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিনের জন্য আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর পরীমণি সাংবাদিকদের বলেন, "আপনারা সবাই তো জানেন, আমি একটা মামলা করেছিলাম। তার আড়াই বছর পর তিনি (নাসির) আবার এক মামলা করেন। আমি বিশ্বাস করি, আমি সঠিক বিচার পাবো।"

তিনি আরও বলেন, "এটা পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার আড়াই বছর পরে একটা মামলা করা হল শুধু আমাকে দামানোর জন্য।" পরীমণি চলে যেতে চাইলে উপস্থিত জনতার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেন, "নেন নেন বেশি করে নেন, আপনাদের আজ খুশি করে যাব।"

এর আগে গত ৮ জানুয়ারি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মামলার চার্জগঠন শুনানির দিন পরীমণির হাজিরার জন্য আদেশ দেন। তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০২০ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ এই হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় পরীমণি, ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি সহ আরও কিছু সহযোগী আসামি হন। মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর সাভারের বোট ক্লাবে নাসির উদ্দিনের সঙ্গে পরীমণির বচসা ঘটে এবং একপর্যায়ে পরীমণি তাকে আঘাত করেন।

২০২১ সালের ১৪ জুন পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির বিরুদ্ধে মামলা করেন, এবং পরীমনির বিরুদ্ধেও মাদক মামলা হয়।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু