সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:২৪, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
আদালতে সালমান এফ রহমান
আদালতে সালমান এফ রহমান

রাজধানীর যাত্রাবাড়ী থানার আমিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের হয়ে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২১ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন মো. আমিন। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এই রিমান্ড আদেশের মাধ্যমে তদন্তকারীরা মামলার আরও তথ্য সংগ্রহের চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও