এক বছরে ফেসবুক থেকে ৮০ লাখ টাকা ইনকাম জয়ের, কিনেছেন ফ্ল্যাট

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২০, শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১৫ পৌষ ১৪৩০

ঢাকাই সিনেমার অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনয় থেকে কিছুটা সরে এসে সাফল্যতা পেয়েছেন উপস্থাপনায়। আর এর হাত ধরে তিনি অনলাইন দুনিয়াতেও করেছেন বাজিমাত। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেতা।

অবিশ্বাস্য হলেও সত্য, ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। খবরটি জানিয়েছেন তিনি নিজেই। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।’

এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। আবার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনও বাহবা, আবার কখনোবা সমালোচনার মুখে পড়তে হয়েছে জয়কে। তবু থেমে থাকেননি তিনি। নিজ কাজ চালিয়ে গেছেন আপন গতিতে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু