‌কলকাতায় ‘সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী

  বিনোদন প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:১২, সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

ওপার বাংলায় ‌‘‌সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা-২০২৩-এ অভিনয়শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি। রোববার (০৩ ডিসেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

পুরস্কার হাতে নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’

তিনি বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির কৃতিত্বটা পুরো টিমের, আমার একার না। সবাই চেষ্টা করেছেন, কষ্ট করেছেন। এ কারণেই একটি সিনেমা হয়েছে।’

প্রসঙ্গত, ‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুই বাংলায় সাড়া জাগানো এই অভিনেতা।

 

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু