কলকাতার সিনেমায় তানজিন তিশা

  বিনোদন প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪২, বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ১৭ মাঘ ১৪৩০

শিগগিরই দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

তিশা বলেন, দীর্ঘদিন ধরেই টালিউডের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম আমি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়নি। কখনও শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনও গল্প কিংবা নির্মাতা পছন্দ হয়নি।

অভিনেত্রী বলেন, এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও সম্মতি দিয়েছি কাজ করার জন্য। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। তবে এতটুকু বলতে পারি, চলতি বছরই পশ্চিমবঙ্গের সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক।

জানা গেছে, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। মূলত বেশ কয়েকবার কলকাতায় যাওয়া-আসায় গুঞ্জনটি ছড়িয়েছিল। তবে এতে ব্যাপক খুশিই হয়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। তিশার স্বীকারোক্তি যেন সেটা আরও বাড়িয়ে দিলো।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী এই অভিনেত্রী।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও