জানা গেল ফেরদৌসের সম্পত্তির পরিমাণ

  বিনোদন প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২৭, শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকা-১০ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে তার বার্ষিক আয় ও সম্পদের বিবরণ জানা গেছে। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ৫০ লাখ ৪৬ হাজার ৪৯৭ টাকা। এবং তার কোনো ব্যাংক ঋণও নেই।

জানা গেছে, নায়ক ফেরদৌসের নগদ টাকার পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার ৬৫৮ টাকা। ব্যাংকে রয়েছে ৩১ লাখ ৫৭ হাজার ৯৯৭ টাকা, বিভিন্ন কোম্পানিতে শেয়ার রয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকার।

এ ছাড়া স্থায়ী আমানতের বিপরীতে বিনিয়োগ ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ২৯৬ টাকা। ২০ লাখ টাকা মূল্যের ব্যক্তিগত গাড়িও রয়েছে তার। ব্যবসায় পুঁজি রয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩১০ টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

হলফনামায় নায়ক ফেরদৌস বলেন, আমি একক বা যৌথভাবে বা আমার ওপর নির্ভরশীল কোনো সদস্য অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ঋণ গ্রহণ করিনি।

 

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা