সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম ও অবাঞ্ছিত ঘোষণা

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১১, শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১

ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে। এই তালিকা থেকে বাদ যায়নি ক্রীড়াঙ্গনও।

পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা।

শনিবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মতিঝিলের বাফুফে ভবনের সামনে এসেছিলেন বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা।

সেখানে কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দেয়া হয়েছে।

এই মানববন্ধনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ সাবেক ফুটবলাররা।

এ সময় বিএনপি নেতা আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে।

এক পর্যায়ের মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আল্টিমেটামের কথা জানিয়ে যান। এ সময় সালাউদ্দিন বাফুফে ভবনে ছিলেন না।

মানববন্ধনে সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানান।

ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ২৬ অক্টোবরের নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা, তার উদ্যোগ নিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আহ্বান জানান তিনি।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু