অস্ত্র-গুলিসহ আটক প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৮, রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

২০১১ সালে সার্বিয়ান ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) যোগ দিয়েছিলেন সাবেক ফুটবলার সিমোন ভুকসেভিচ। দেশটির ক্লাব ব্লাকবার্ন রোভার্সের হয়ে এক মৌসুম ইপিএলেও খেলেছিলেন তিনি।

সাবেক এই ফুটবলার সার্বিয়া থেকে অন্য দেশে পালানোর সময় একটি বন্ধুক ও ১২৬টি গুলিসহ আটক হন। অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে ৫৬ দিনের মতো জেল হতে পারে তার। এরইমধ্যে বিষয়টি আমলে নিয়েছেন সার্বিয়ার আইনজীবীরা।

২০০৩ সালে ১৭ বছর বয়সে সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল ভুকসেভিচের। আন্তর্জাতিক অঙ্গনে সার্বিয়া ও মন্টিনিগ্রোর প্রতিনিধিত্ব করা এই ফুটবলার ক্লাব পর্যায়ে খেলেছেন রাশিয়া ও পর্তুগালেও। স্পোর্টিং সিপি থেকে ২০১১ সালে ব্লাকবার্নে যোগ দেন তিনি।

তার অভিষেক মৌসুমেই প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে যায় ব্লাকবার্ন ক্লাবটির। এরপর ২০১৩ সালে ফ্রি এজেন্ট হয়ে যান ভুকসেভিচ। এরপর তিনি খেলেছেন ইউক্রেন প্রিমিয়ার লিগের ক্লাব এফসি কারপাটিতে। ভুকসেভিচের পা পড়েছে গ্রিস ও সাইপ্রাসেও। ২০১৮ সালে অবসর গ্রহণ করেন তিনি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও