উত্তপ্ত ঢাবি

‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার'

  ক্যাম্পাস প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১২:১৬, সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৩১ আষাঢ় ১৪৩১
আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে 'তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার' স্লোগান দিয়ে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হলের গেটের তালা ভেঙে বেরিয়ে পড়েন নারী শিক্ষার্থীরা। যোগ দেন মিছিলে।

আজ রবিবার (১৪ জুলাই) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হলসহ কয়েকটি হলের শিক্ষার্থীদের এই স্লোগান দিতে দেখা যায়। পরে সাড়ে ১০টার দিকে ছেলেদের হল থেকে মিছিল বের করেন কয়েকজন শিক্ষার্থী।

পরবর্তীতে রাত ১১টার দিকে হল থেকে মিছিল বের করেন রোকেয়া হলের ছাত্রীরা। রাত ১০টার পর হল বন্ধ হয়ে যাওয়ায় ১৫ মিনিটের চেষ্টায় গেটের তালা ভেঙে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হলের শিক্ষার্থীও যোগ দেন।

এসময় শিক্ষার্থীরা— 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কোটা না মেধা, মেধা মেধা, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ স্লোগান দেন, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে স্লোগান দেন।

এদিকে ছেলেদের বিজয় একাত্তর হলসহ কয়েকটি হলে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নতুন ধ্বনিকে বলেন, শিক্ষার্থীদেরকে জোর করে আটকে রাখা হয়েছে। তাদেরকে বের করতে গেলে আমাকেও আঘাত করেন তারা।

রোকেয়া হলের শিক্ষার্থী নুসরাত জাহান নতুন ধ্বনিকে বলেন, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার বক্তব্য অনুযায়ী আমরা সবাই রাজাকার। আমরা এর বিরুদ্ধে এবং কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছি।

এর আগে রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ' মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে ' এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

নতুনভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির শঙ্কা তৈরি হচ্ছে: ছাত্র শিবির

বিভাগীয় কমিশনারের মাঠ পরিদর্শন

বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কাজ শুরু করলেন বিভাগীয় কমিশনার

ইলন মাস্ক ও টিউলিপ সিদ্দিক

এবার টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক

আসাদুজ্জামান হিরু

রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার

ফাইল ফটো

জুলাই ঘোষণাপত্র নিয়ে সুনির্দিষ্ট মতামত দেবে রাজনৈতিক দলগুলো

ফাইল ফটো

বহুমুখী তদবিরেও রক্ষা হলো না মতিউরের

ছবি- নতুন ধ্বনি

জলবায়ু ও পরিবেশ রক্ষাকারী পণ্যের ওপর গুরুত্ব

আমিনুল হক

ডেঙ্গু নিয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত ছিল: আমিনুল হক

ছবি- সংগ্রহীত

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

ঢাবি থেকে তোলা ছবি

ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

সকালে সাভার (ঢাকা) প্রতিনিধির তোলা ছবি

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক শ্রমিকদের অবরোধ

ছবি: জান্নাতীন নাঈম জীবন

বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবির ১৫৪ জন শিক্ষক