এবার বিদেশি সমর্থনও হারাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৫, বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪ মাঘ ১৪৩০

সশস্ত্র বিদ্রোহীদের তীব্র হামলায় বেসামাল মিয়ানমারের জান্তা সরকার এবার বিদেশি সমর্থনও হারাচ্ছে। আন্তর্জাতিক সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বলছে, রাশিয়ার সমর্থন থাকলেও, চীনের সঙ্গে সেনাবাহিনীর তিক্ততা বেড়েছে। এমনকি বেইজিং মিয়ানমারের বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে বলেও দাবি করেছে দ্য ডিপ্লোম্যাট।

তিন বছর আগে, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলের পর জান্তা সরকারকে সমর্থন দেয় রাশিয়া, চীনসহ কয়েকটি দেশ।

তবে গত অক্টোবর থেকে উত্তর-পূর্বে শক্ত প্রতিরোধ গড়ে তোলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এরই মধ্যে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তের চার শতাধিক সেনাঘাঁটি ও ১২ শহরের দখল হারিয়েছে জান্তা বাহিনী।

দ্য ডিপ্লোম্যাট বলছে, যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের শক্ত অবস্থান আর অনিশ্চিত পরিস্থিতিতে বিদেশি সমর্থন হারাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী।

মিয়ানমারের সঙ্গে চীনের সীমান্ত ২ হাজার ১২৯ কিলোমিটার দীর্ঘ। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত নিয়ন্ত্রণে অক্ষম জান্তা সরকারের প্রতি হতাশ চীন। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে অস্ত্র সরররাহ করছে বেইজিং।

বিশ্লেষকরা কথায়, বেইজিং-নেপিদো উত্তেজনা নিরসনে ব্যর্থ রাশিয়া। চীনের অস্বস্তিতে ঝুঁকিতে পড়বে মিয়ানমারে রাশিয়ার বিনিয়োগ। তবে আঞ্চলিক প্রভাব বাড়াতে রাশিয়া জান্তা বাহিনীকে সমর্থন দেবে বলেই ধারণা বিশ্লেষকদের।

রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে এরই মধ্যে আন্তর্জাতিক মহলে সমর্থন হারিয়েছে জান্তা সরকার। এ ছাড়া অভ্যুত্থানের পর কয়েক দফা নিষেধাজ্ঞায় তাদেরকে বেকায়দায় ফেলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

ভারত ও থাইল্যান্ড বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে, এমন কোনো প্রমাণ না মিললেও, দেশ দুটিকে বিদ্রোহীদের আশ্রয়স্থল হিসেবে দেখছে মিয়ানমারের সেনাবাহিনী।  

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর