আরও তিন জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৭:৫০, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন: ইয়ার হর্ন, সাগি ডেকেল-চেন, এবং আলেকজান্ডার ট্রুফানোভ। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাতে জিম্মি হন। এই মুক্তিপ্রক্রিয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে। তাদের মধ্যে ৩৩৩ জন সাধারণ বন্দি এবং ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছে। ইতোমধ্যে, প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রক্রিয়া চলছে, যাদের অধিকাংশই ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন।

এছাড়া, গাজার ভবনধসে ৪২ মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে, যা মিসরের ১১টি গ্রেট পিরামিডের সমান। ধ্বংসস্তূপ সরানোর জন্য ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে অনেক ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু