যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ রাত ১২:৫৪, সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির চুক্তির শর্ত না মানায় গাজায় অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, ‘যতক্ষণ হামাস তার দায়বদ্ধতা পূরণ করতে ব্যর্থ হয়, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাস যদি জিম্মিদের তালিকা প্রকাশ না করে, তবে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আইডিএফকে যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেয়া হয়েছে, যা স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল।

এদিকে, প্রযুক্তিগত কারণে তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে হামাস।

১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, প্রথম দিনেই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে এবং এর বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু