যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৬, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সম্প্রতি ওয়াশিংটন মনুমেন্টের কাছে অনুষ্ঠিত বার্ষিক ‘মার্চ ফর লাইফ’ গর্ভপাত-বিরোধী জনসমাবেশে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আরও শিশুর জন্ম চাই।’ এটি ছিল তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ, যেখানে তিনি ট্রাম্প প্রশাসনের জীবন-পন্থি ও পরিবার বিকাশের নীতির প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেন।

ভ্যান্স তার ভাষণে ডেমোক্র্যাট শিবিরের বিরুদ্ধে তীর ছুড়ে বলেন, ‘এত দিন ধরে গর্ভপাতের সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা একটি গোটা প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা একটি প্রজন্মকে আরেকটি প্রজন্মের অংশ হতে দিতে ব্যর্থ হয়েছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি খুব সহজ ভাষায় বলতে চাই, আমি যুক্তরাষ্ট্রে আরও শিশু চাই।’

ভ্যান্স বলেন, ‘প্রতিটি শিশু একটি মিরাকল এবং ঈশ্বরের আশীর্বাদ।’ তিনি যুক্তরাষ্ট্রে পরিবারগুলোকে সন্তান লালন-পালনে সহায়তার জন্য আরও পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। তিনি জানান, কোনও দেশের উন্নতি তার জিডিপি বা শেয়ার বাজারের ওপর নির্ভর করে না, বরং তা নির্ধারিত হয় তার পরিবারগুলো কতটা আত্মবিশ্বাসের সঙ্গে শিশুদের বড় করতে পারে।

ভ্যান্স তার বক্তব্যে শিশুসন্তানদের হাসিখুশি ও সুন্দরভাবে বড় হওয়ার জন্য একটি সংস্কৃতির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমি দেশে আরও হাসিখুশি শিশুসন্তান দেখতে চাই এবং সুন্দর তরুণ-তরুণীও চাই, যারা এই শিশুদের পৃথিবীতে স্বাগত জানাবে এবং তাদের লালন-পালনে আগ্রহী থাকবে।’

ভ্যান্স ক্যাথলিক ধর্মাবলম্বী এবং তার স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্স (ভারতীয় বংশোদ্ভূত) এবং তাদের তিন সন্তান রয়েছে। তিনি ও ট্রাম্পের রিপাবলিকান শিবির গর্ভপাতের বিরোধিতা করে এসেছে। নির্বাচনী প্রচারে সাবেক ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস গর্ভপাতের পক্ষে প্রচার চালালেও, রিপাবলিকানদের বিরুদ্ধে বহুবার কটাক্ষ করেছেন।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু