মাইক্রোবাস চালক গ্রেপ্তার

রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে হাতাহাতিতে যুবকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১২:৫৩, সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ২২ মাঘ ১৪৩০
নিহত হাফিজুল
নিহত হাফিজুল

রাজধানীর সার্ক ফোয়ারা সংলগ্ন বোরাক টাওয়ারের সামনে এক মাইক্রোবাস চালকের সঙ্গে হাতাহাতিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাফিজুল ইসলাম রাজু(৩০)।

তিনি বসুন্ধরা সিটি শপিং মলের একটি দোকানের ম্যানেজার। রবিবার দুপুরে ১ টার দিকে এ ঘটনা ঘটে। উপস্থিত জনগণের সহায়তায় মাইক্রোবাস চালক মুনসুর হোসেনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

নিহতের মরদেহ  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। হাফিজুলের গ্রামের বাড়ি গাজীপুরের গাছা থানা এলাকায়। ঢাকায় থাকেন তেজগাঁওয়ের তেজকুনিপাড়া। বসুন্ধরা সিটি শপিং মলের ফ্রিল্যান্ড শপে ম্যানেজার হিসেবে কাজ করতেন হাফিজুল।

হাফিজুল ইসলাম মৃত্যুর ঘটনায় তার বাবা হারুনুর রশীদ বাদি হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। এ মামলায় চালককে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, রাস্তা পারাপারের সময় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১টার দিকে সহকর্মী মাহমুদুল হাসান শাওনকে সঙ্গে নিয়ে বসুন্ধরা সিটি শপিং মল থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন হাফিজুল। বোরাক টাওয়ারের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। তখন হাফিজুল ও তাহার কলিগ প্রাণ বাঁচানোর জন্য গাড়ীর সামনে থেকে কিছুটা সরে যায়।

মাইক্রোবাস চালককে বেপরোয়া চালানোর কারণ জিজ্ঞেস করলে হাফিজুল ও তার সহকর্মীর সঙ্গে বাকবিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পযায়ে হাফিজুলের অন্ডকোষ চেপে ধরে এবং বাম হাতের কব্জিতে কামড় দেয় মাইক্রোবাস চালক মুনসুর। ঘটনাস্থলেই জ্ঞান হারায় হাফিজুল। আশপাশের লোকজন এগিয়ে আসলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুনসুর। কিন্তু ট্রাফিক পুলিশ ও উপস্থিত লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশের একটি টহল টিম এসে মুনসুরকে গ্রেপ্তার করে ও হাফিজুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। হাফিজুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত